English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ১৬:১৮

‘খালেদাকে গালিগালাজ করা ব্যক্তিরাও পেয়েছে পদ’

অনলাইন ডেস্ক
‘খালেদাকে গালিগালাজ করা ব্যক্তিরাও পেয়েছে পদ’

এক-এগারোর সময় যারা খালেদা জিয়া ও তারেক রহমানকে গালিগালাজ করেছেন তারা অনেকে বিএনপির নতুন কমিটিতে পদ পেয়েছেন।

শনিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে তাঁতী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তবে কমিটিতে বাদ পড়া নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে উল্লেখ করে হান্নান শাহ বলেন, যারা বাদ পড়েছেন সময়ের তাগিদে ষড়যন্ত্রকারীদের বাদ দিয়ে ত্যাগীদের কমিটি স্থান দিতে হবে।

দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির নতুন কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।