English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ১৬:০৭

‘সমালোচিত জ্ঞানপাপীরা একাত্তরের পরাজিত দোসর’

অনলাইন ডেস্ক
‘সমালোচিত জ্ঞানপাপীরা একাত্তরের পরাজিত দোসর’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ উত্তম পদ্ধতিতে জঙ্গিদের নির্মূল করছে। কিন্তু কিছু জ্ঞানপাপী এটাকে সমালোচনা করছে। আমাদের বুঝতে বাকি নেই ওরা কারা এবং কি চায়। ওরা একাত্তরের পরাজিত শক্তির দোসর।

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার সকালে বেগম ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা একাত্তর, পঁচাত্তর দেখেছেন এবং পরবর্তীতে একুশে আগস্ট গ্রেনেট হামলা, আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়া হামলা দেখেছেন এসবের মধ্যে কোনো ভিন্নতা খুঁজে পাবেন না। এতেই বোঝা যায় এটা একাত্তরের পরাজিত শক্তির কাজ। আর সেটার নেপথ্যে আছে জাতিরজনক হত্যার মধ্য দিয়ে অবৈধভাবে প্রতিষ্ঠিত বিএনপির নেতৃবৃন্দ।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ উপকমিটির সহ-সাধারণ সম্পাদক বলরাম পোদ্দার, কৃষক লীগ নেতা রেজাউল করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।