English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৬ ১৯:৪৪

'রাষ্ট্রীয় ব্যবস্থায় যা চলছে তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত'

অনলাইন ডেস্ক
'রাষ্ট্রীয় ব্যবস্থায় যা চলছে তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থায় যা চলছে সেগুলো গণতন্ত্রের জন্য ভয়াবহ অশনি সংকেত। সরকার জঙ্গিবাদের বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দলকে দমন করছে। এতে করে বোঝা যায় রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে। শুক্রবার দুপুরে রাজধানীর রিপার্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এনডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, দেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়। জঙ্গি সন্ত্রাস সবকিছু গণতন্ত্রের অনুপস্থিতের কারণেই সৃষ্টি হয়েছে।’