English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৬ ১০:২৯

‘বিএনপি-জামায়াতের মধ্যে নীতিগত পার্থক্য নেই’

অনলাইন ডেস্ক
‘বিএনপি-জামায়াতের মধ্যে নীতিগত পার্থক্য নেই’

বিএনপি ও জামায়াত পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী, দল দুটির মধ্যে নীতিগত কোন পার্থক্য নেই। এজন্য বিএনপির কমিটিতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আত্মীয়-স্বজনদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

সোমবার (৮ আগস্ট)  সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে সেখানে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।