English Version
আপডেট : ৭ আগস্ট, ২০১৬ ১৬:৫১

বিএনপির ভাইস চেয়ারম্যান আমিনুল, উপদেষ্টা মিনু

অনলাইন ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান আমিনুল, উপদেষ্টা মিনু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫০২ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিএনপির বেশ কয়েকজন প্রবীন ও নবীন নেতা বিএনপির কমিটিতে স্থান পেয়েছেন। এই নতুন কমিটিতে রাজশাহীর কোন কোন নেতার প্রোমশন, আবার কারো ডিমোশন হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির ঘোষিত ৩৫ ভাইস চেয়ারম্যানের মধ্যে সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ব্যারিস্টার আমিনুল হক রয়েছেন। উপদেষ্টা কমিটির ৭ নম্বরে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এ্যাড কবির হোসেন, উপদেষ্ঠা কমিটির ১৪ নম্বর সদস্য বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদ। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভকেট শফিকুল হক মিলন পেয়েছেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদকের পদ। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এ্যাডভকেট নাদিম মোস্তফা রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে। তার সাথে বিএনপির নির্বাহী কমিটিতে রাজশাহীর অন্যমুখগুলো হলো সাইফুল ইসলাম মার্শাল, সাবেক ট্রাষ্ট্রি দেবাশিষ রায় মধু, বাঘার রমেশ চন্দ্র দত্ত। কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত রাজশাহী বিএনপির নেতাদের এই পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।