English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১৬:৩০

জামালপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইসলামিক ফ্রন্ট

অনলাইন ডেস্ক
জামালপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইসলামিক ফ্রন্ট

জামালপুরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার টিম। শুক্রবার (৫ আগস্ট) ময়মনসিংহ বিভাগের জেলায় এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময়ে টিমে ছিলেন ইসলামিক ফ্রন্ট এর সম্মানিত যুগ্ম মহাসচিব মজলুম জননেতা এম সোলায়মান ফরিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের অন্যতম নেতা ও প্রবীণ আলেমেদ্বীন, মধুপুর দরবার শরীফের পীর আলহাজ মাওলানা আবু হানিফ কুরাইশি মধুপুরী, ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ এডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট শাহীদ রিজভী, ইসলামী ছাত্রসেনা'র কেন্দ্রীয় সভাপতি এম মনির হোসাইন,সিনিয়র সহ-সভাপতি নাঈম উদ্দীন, সাধারণ সম্পাদক কফিল উদ্দীন রানা,ছাত্রসেনা সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয়-ঢাকা জোন সভাপতি এ.বি.এম আরাফাত মোল্লা, ছাত্রসেনা ঢাকা মহানগর সেক্রেটারী সামিউল শুভ, কেরানীগঞ্জ থানা নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

ত্রাণ বিতরণ কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করেন ইসলামী ছাত্রসেনার জামালপুর জেলার নেতাকর্মীবৃন্দ। ত্রাণ বিতরণের জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ ট্রাস্টি বোর্ডকে আন্তরিক ধন্যবাদ।

ত্রাণ বিতরণের ২য় পর্বে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার টিম শীঘ্রই রাজশাহী বিভাগের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে যারা শরীক হতে চান তাঁরা আমাদের সংগঠনের ব্যাংক একাউন্ট অথবা বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন। যাঁরা ব্যাংকে টাকা পাঠাবেন তারা ( ০১৫৫৪৩২৪৪০১) মোবাইল নম্বরে (শাহীদ রিজভী) ট্রানজেকশন এসএমএস দিয়ে কে কত টাকা দিলেন তা জানিয়ে দিবেন।

আর যারা বিকাশ করবেন তারা "রেফারেন্স" অপশনে "Relief" শব্দটা লিখবেন।

ব্যাংকঃ শাহজালাল ইসলামি ব্যাংক, ঢাকা মেইন শাখা। একাউন্ট নাম- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, একাউন্ট নং- ৩৩৬৫৩ বিকাশ পার্সনাল নম্বরঃ ০১৬১৪৩২৪৪০১

দেখতে ভিডিও ক্লিক করুন