English Version
আপডেট : ৬ আগস্ট, ২০১৬ ১২:৫৬

নড়াইলের মেয়রপ্রার্থী লিপির জনসভা

অনলাইন ডেস্ক
নড়াইলের মেয়রপ্রার্থী লিপির জনসভা

নড়াইলের লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী লিপি খানমের নির্বাচনী জনসভা শুক্রবার (৫ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বণি আমিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস।

এছাড়াও বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ আইয়ুব আলী, জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মুন্সী আলাউদ্দিন প্রমুখ।

নৌকা প্রতিকের মেয়রপ্রার্থী লিপি খানম তার বক্তব্যে বলেন, জননেত্রী  শেখ হাসিনা লোহাগড়া পৌরসভার সকল মানুষের সেবা করতে আমাকে নৌকা প্রতিক দিয়ে পাঠিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আসুন সকলে একযোগে উন্নয়ন কাজে সামিল হই।

তিনি সকলের কাছে ভোট প্রার্থনা করেন। আগামি ৭ আগষ্ট ভোট গ্রহণ।