English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১৩:৩৯

সাকার ছেলেকে ধরেছে ডিবি

অনলাইন ডেস্ক
সাকার ছেলেকে ধরেছে ডিবি

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আদালত প্রাঙ্গণ থেকে ‘ডিবি’ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব মিনহাজ উদ্দিন চৌধুরী শিবলী।

নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাইবুনালে হাজিরার সময় হুম্মাম কাদের ও তার মা ফারহাত কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তারা নিয়মিত হাজিরা দিতেই সেখানে গিয়েছিলেন।

এসময় ডিবি পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকেই তাদের তুলে নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।