English Version
আপডেট : ৪ আগস্ট, ২০১৬ ১১:৫২

ঐক্যের পথে খাগড়াছড়ির আ’লীগ কর্মী

অনলাইন ডেস্ক
ঐক্যের পথে  খাগড়াছড়ির আ’লীগ কর্মী

আমরা কোন দূর্নীতিগ্রস্থ্ নেতাদের হাত ধরে রাজনীতি করতে চাই না। নীতি আর বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসেবে কাজ করতে চাই।

বুধবার (৩ জুলাই) খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতাদের হাতে ফুল তোড়া দিয়ে সংহতি প্রকাশ কালে নতুন প্রায় ৫০ কর্মী এসব কথা বলেন।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, বর্তমান জেলা পরিষদ দূর্নীতির আখড়া। আওয়ামীলীগের নেতার খোলস পরা লুটপাটকারীদের পাশে এই নতুন নেতাকর্মীরা কেউ থাকবেনা বলে জানান তারা।

অনুষ্ঠানে খাগড়াছড়ির সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রজ্ঞাবির চাকমা ও রুপেন চাকমা বাচ্চুর নেতৃত্বে প্রায় ৫০ নেতাকর্মী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহেদুল আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম ও পৌর মেয়র রফিকুল আলম এর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে ছাত্রলীগের নেতৃত্বে রাজনৈতিক সংহতি প্রকাশ ও দলের সকল কাজে অংশ গ্রহনে প্রতিশ্রুতি দেন।

যোগদানকারীদের জেলা আওয়ামালীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম বলেন, আওয়ামীলীগ শান্তি এবং সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। লুটপাট,হানাহানি-সংঘাত নয় দেশবাসীর কল্যাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।   

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম,সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন ফিরোজ, দপ্তর সম্পাদক মো. সাহাব উদ্দিন পলাশ, জেলা ছাত্রলীগের পঠাগার বিষয়ক সম্পাদক মো. কোরবান আলী, ৯নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি উজ্জল মারমা প্রমূখ।