English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৭:৩৭

গাজীপুরে জঙ্গিবিরোধী অভিযানে বিএনপি নেতাসহ আটক ৫

অনলাইন ডেস্ক
গাজীপুরে জঙ্গিবিরোধী অভিযানে বিএনপি নেতাসহ আটক ৫

গাজীপুরে কালিয়াকৈরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন রানা, ছাত্রদল কর্মী খায়রুল ইসলাম, সোহেল ও হৃদয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, গাজীপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ শনিবার কালিয়াকৈর উপজেলার সফিপুর, পূর্ব চান্দরা ও লোহাকৈর মাজার এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালায়। 

এসময় ২ বিএনপি নেতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।