English Version
আপডেট : ১ আগস্ট, ২০১৬ ০০:১০

ছোট নেতার স্ত্রী’কে বাগিয়ে নিলেন বড় নেতা!

অনলাইন ডেস্ক
ছোট নেতার স্ত্রী’কে বাগিয়ে নিলেন বড় নেতা!

ছোট নেতার স্ত্রীকে ভাগিয়ে নিলেন বড় নেতা। ইসমাইল হোসেন নামে ওই ব্যক্তি এক সময় ওলামা লীগের শীর্ষ নেতাদের একজন ছিলেন। পরে ওলামা লীগ থেকে তাকে বের করে দেয়া হলে তিনি বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি নামে একটি দল গঠন করেন। যেটি সরকার সমর্থক ইসলামিক দল হিসেবে পরিচিত। যার স্ত্রীকে তিনি ভাগিয়ে নিয়েছেন সেই মুফতি সালমান ফরিদী বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির সাবেক দফতর সম্পাদক।

সালমান ফরিদী অভিযোগ করেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে ৪২/১ সেগুন বাগিচার চতুর্থ তলায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দফতর সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি ওই কার্যালয়েই থাকতেন। তার স্ত্রী থাকতেন গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দার পিপরুল মানিকদী গ্রামে। তাকে মাসিক ১০ হাজার টাকা বেতন দেয়ার কথা ছিল বলে জানান সালমান। কিন্তু নিয়মিত বেতন না দেয়ায় তিনি আর্থিক অনটনে পড়েন। বাড়িতে টাকা পাঠাতে না পারায় স্ত্রীর সাথে তার মনোমালিন্য দেখা দেয়। 

বিষয়টি ইসমাইলকে জানান। তখন ইসমাইল তার স্ত্রীর মোবাইল নম্বর নেন। মোবাইলে সালমানের স্ত্রীর সাথে ইসমাইল নিয়মিত কথা বলতে থাকেন। একপর্যায়ে সালমানের স্ত্রীর সাথে ইসমাইল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে ইসমাইলের প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে সালমান বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে সালমানের স্ত্রীকে ইসমাইল ঢাকায় এনে অজ্ঞাত স্থানে নিয়ে যান। 

সেই থেকে সালমানের স্ত্রী নিখোঁজ। ঘটনার ব্যাপারে সালমান ফরিদপুরে ইসমাইলের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলা দায়েরের পর ইসমাইল আরো ক্ষিপ্ত হন। ইতোমধ্যে দু’বার তিনি সালমানকে অপহরণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সালমান বলেন, ঘটনাটি তিনি দলের শীর্ষ নেতাদের অবহিত করেন। কিন্তু কোনো ফল হয়নি। এখনো ইসমাইল নিয়মিত তাকে হত্যার হুমকি দিচ্ছেন। ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

এ দিকে ঘটনার ব্যাপারে জানতে ইসমাইলের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।