English Version
আপডেট : ৩১ জুলাই, ২০১৬ ১৩:৫৯

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলা

অনলাইন ডেস্ক
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ওপর হামলা

নৌকা প্রতীকের বিপরীতে ভোট চাওয়ার অপরাধে নড়াইলের লোহাগড়া আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী লিপি খানম (নৌকা) নিজেই অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল আলমের সমর্থকদের লাঞ্ছিত ও গালিগালাজ করলেন।

এ লাঞ্ছিতের ঘটনায় বাদ পড়েনি মুক্তিযোদ্ধারাও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ জুলাই) সন্ধায় মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম তার কর্মী ও সমর্থকদের নিয়ে ছাতড়ায় নির্বাচনী প্রচারণার লক্ষে উঠান বৈঠক করছিলেন। উঠান বৈঠক শেষে আশরাফুল আলম কর্মী ও সমর্থকদের নিয়ে ছাতড়া মন্দিরের কাছে পৌঁছলে আ’লীগের মেয়র প্রার্থী লিপি খানম (নৌকা) কর্মী সমর্থক নিয়ে তাদের গতিরোধ করে।

এ সময় লিপি খানম দিঘলিয়া আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, প্রভাষক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা হানিফ ঠাকুর, আব্দুর ছবুর, ফিরোজ আলম, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল শিকদার, ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেনসহ আশরাফুল আলমকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও  লাঞ্ছিত করে।

এ ঘটনার প্রতিবাদে রাত ৯টার দিকে লোহাগড়া পৌর আ’লীগের কার্যালয়ে যুবলীগ সভাপতি ও মেয়র প্রার্থী আশরাফুল আলম সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি বলেন, আমার পক্ষে কাজ করার অপরাধে নৌকার প্রার্থী লিপি খানম মুক্তিযোদ্ধা হানিফ ঠাকুর, আব্দুর ছবুর, ফিরোজ আলম, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল শিকদার, ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে বকা দেয়।

আশরাফুল আলম অভিযোগ করে বলেন, লিপি আমার ভোটারদের ভয় দেখাচ্ছে। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাড. দৌলত আহমেদ খান, মনজরুল করিম মুন, আক্তার হোসেন, মোল্যা মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা ফিরোজ আলম, মনিরুজ্জামান বাচ্চু, হুমায়ুন কবিরসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।

এ ব্যাপারে আ’লীগের প্রার্থী লিপি খানমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।