English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১৫:১৫

কল্যাণপুরের সেই বাড়ির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা!

অনলাইন ডেস্ক
কল্যাণপুরের সেই বাড়ির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা!

রাজধানীর কল্যাণপুরে সোমবার দিবাগত মধ্য রাত থেকে গতকাল ভোর পর্যন্ত ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। যে বাড়িতে ৯ ‘জঙ্গি’ নিহত হয়েছে ওই বাড়িটির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে সূত্র জানায়। 

কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাড়িটির নাম ‘তাজ মঞ্জিল’ হলেও জাহাজ বিল্ডিং নামেই বেশি পরিচিত। ছয়তলা এই ভবনের দোতলায় থাকেন বাড়ির মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী আতাহার উদ্দিন আহমেদের পরিবার। তিনতলায় ফ্যামিলি ভাড়া দেওয়া। চার ও পাঁচতলা এবং ছয়তলায় মেস। ভবনটির প্রতিটি তলায় চারটি করে ইউনিট রয়েছে। বাড়ির তত্ত্বাবধায়ক মমিনের দাবি, গত ১২ জুলাই ভবনটির পাঁচতলা ভাড়া নিয়েছিল জঙ্গিরা। তবে কয়েক দফায় বলার পরও ওই যুবকরা ভাড়াটিয়া ফরম পূরণ করে দেয়নি। দুপুরের দিকে ‘জাহাজ বিল্ডিং’-এর মালিকের স্ত্রী মমতাজ পারভীন ও তার ছেলে মাজহারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমদ বলেন, ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেওয়া ও পুলিশের কাছে তথ্য গোপন রাখার কারণে ৫৪ ধারায় এই দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক আতাহার উদ্দিন আহমেদ প্রবাসী। তবে স্থানীয় সূত্রে খবর, মালিক আতাহার উদ্দিন আহমেদ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। তিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে সূত্র।

সূত্র- Bangladesh Pratidin