English Version
আপডেট : ২৭ জুলাই, ২০১৬ ১২:১১

কাকরাইলে যুবদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
কাকরাইলে যুবদলের বিক্ষোভ

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বুধবার বেলা সোয়া ১১টায় কাকরাইল মোড় থেকে শুরু হয়ে কাকরাইল মসজিদের সামনে গিয়ে এ বিক্ষোভ মিছিল শেষ হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদল সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন, তেজগাঁ থানা যুবদল সভাপতি মোহাম্মদ আলী, তেজগাঁ শিল্পাঞ্চল থানা যুবদলের সভাপতি মো রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান, নিউমার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক আমীর হোসেন, গুলশান থানা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, আদাবর থানার আহ্বায়ক কামাল হোসেন ও পল্লবী থানার আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে সাজা বাতিলের দাবি তোলা হয় এবং সরকারকে ক্ষমতাত্যাগের আহ্বান জানিয়ে নানা স্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা। যুবদলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।