English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৯:২৯

মেয়র প্রার্থী আশরাফুল-শরিফুলের গণসংযোগ

অনলাইন ডেস্ক
মেয়র প্রার্থী আশরাফুল-শরিফুলের গণসংযোগ

নড়াইলের লোহাগড়া আসন্ন পৌরসভার নির্বাচনে মঙ্গলবার (২৬ জুলাই) আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী লোহাগড়া উপজেলার যুবলীগের সভাপতি আশরাফুল আলম (জগ প্রতিক) বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

দলীয় নেতা-কর্মী, সমর্থকদের সাথে নিয়ে আশরাফুল আলম সকালে মোচড়া ও কুন্দসী  গ্রামের প্রতিটি বাড়িবাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। তিনি এলাকা মানুষের সার্বিক খোঁজখবর নেন। এবং  এলাকার রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ সংযোগ প্রদান, বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন বলে জানান।

অপর দিকে লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মঙ্গলবার আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম (নারকেল গাছ প্রতিক) বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। সমর্থকদের সাথে নিয়ে শরিফুল ইসলাম সকালে মশাঘুনি, সিংগা, কচুবাড়িয়া গ্রামে প্রতিটি বাড়িবাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। তিনি ভোটারদের সুবিধা, অসুবিধার খোঁজখবর নেন। এবং  এলাকার রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ সংযোগ প্রদান, বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন বলে জানান।  আগামি ৭ আগষ্ট ভোট গ্রহণ।