English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৬ ১৮:৩৫

চুনারুঘাটে নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
চুনারুঘাটে নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

হবিগঞ্জের চুনারুঘাট থানায় নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে  সোমবার (২৫ই জুলাই) সকাল ১১টার দিকে চুনারুঘাট থানার হলরুমে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) ইকবাল হোসেনের পরিচালনায় এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম. আকবর হোসাইন জিতু, ভাইস চেয়ারম্যান মো. লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামসু, বাবু প্রণয় পাল, ৭নং উবাহাটা ইউপির চেয়ারম্যান মো. রজব আলী, ৮নং সাটিয়াজরী ইউপি’র চেয়ারম্যান আব্দুর রশিদ, ৯নং রানীগাঁও ইউপি’র চেয়ারম্যান নূরুল মোনিম ফারুক চৌধুরী, ৩নং দেওরগাছ ইউপি’র চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, ৪নং পাইকপাড়া ইউপির চেয়ারম্যান শামসুজ্জামান শামিম, ৫নং শানখলা ইউপির চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার, ১০নং মিরাশী ইউপি’র চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, ২নং আহম্মদাবাদ ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ১নং গাজীপুর ইউপি’র চেয়ারম্যান হুমায়ুন কবির, বিশিষ্ট মুরুব্বী ছুরুক আলী মীর, সাবেক চেয়ারম্যান হোসাইন আলী রাজন।

এসময় উপস্থিত ছিলেন, সুরুজ আলী মেম্বার, মানিক মেম্বার, আ. সহিদ মেম্বার, ছালেক মেম্বার, ভিংরাজ মেম্বার, হাজ্বী আ. রউফ মেম্বার, নৃপেন পাল, আব্দুল আউয়াল মেম্বার, মহিলা মেম্বার শিরিন আক্তার, মিনারা খাতুন, চান্দ আলী মেম্বার, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল হাই প্রিন্স, এস.আই মাসুদ আহমেদ, এস.আই দেলোয়ার, গোয়েন্দা ডিবি মোসলেম উদ্দিন, সাংবাদিক এস.এম সুলতান খান, সাংবাদিক ফারুক মিয়া।

সভায় উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদেরকে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও অন্যান্য অতিথিবৃন্দরা। কমিউনিটি পুলিশিং এর বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।