English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৭:০৪

বিএনপির সাথে ঐক্য নয় আওয়ামীলীগের

অনলাইন ডেস্ক
বিএনপির সাথে ঐক্য নয় আওয়ামীলীগের

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গিবাদ নির্মূলে বিএনপির সাথে কোন ঐক্য করবে না আওয়ামী লীগ।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ নামে এক সংগঠনের ব্যানারে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, "দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে বিএনপি ঐক্যের ধোয়াশা তুলছে। তাদের সাথে আওয়ামী লীগের ঐক্যের প্রয়োজন হবে না। দেশের জনগণকে সাথে নিয়েই জঙ্গিবাদ নির্মূল করবে আওয়ামী লীগ।"

একই সাথে বিএনপির আহবান নাকচ করে তিনি বলেন, যারা স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে ঐক্যের কথা বলে তারা জনগণের সাথে প্রতারণা করছে বলে জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু প্রমুখ।