English Version
আপডেট : ২৪ জুলাই, ২০১৬ ০০:৪৬

তারেকের কারাদণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
তারেকের কারাদণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ড ও অর্থদন্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর যুবদল।

শনিবার (জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় এ বিক্ষোভ মিছিল বেরা হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকারসহ মহানগর বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্ধ।

এর আগে পুলিশি বাধার কারণে বিএনপির মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে পারেনি।

তবে পুলিশি বাধার পরও মিনু নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকার। দেশে এখন গণতন্ত্র নেই।

ক্ষমতায় থাকার জন্য সরকার একের পর বিরোধী রাজনৈতিকদের মামলা দিয়ে রাজনীতি থেকে সরানোর জন্য অপচেষ্টা করছে। সরকারের এ অপচেষ্টা সফল হবেনা বলে তিনি মন্তব্য করেন।