English Version
আপডেট : ২৩ জুলাই, ২০১৬ ১৫:২৬

সন্ত্রাস রোধে রাজশাহীতে র‌্যালী

অনলাইন ডেস্ক
সন্ত্রাস রোধে রাজশাহীতে র‌্যালী

রাজশাহী মহানগরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বেলা পৌণে ১১টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্যোগে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আবার রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ।

র‌্যালীতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানসহ মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর কর্মকর্তা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

র‌্যালী থেকে ইসলামের অপব্যাখাকারীদের নিকট থেকে দুরে, সন্তানের সাথে বন্ধুত্বসুলভ আচরণ, বাড়ী/মেস ভাড়া দেওয়ার আগে তথ্য যাচাই, কেউ নিঁখোজ হলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিন। এবং দেশকে ভালবাসুন, আইন মেনে চলুন, শৃঙ্খলাপূর্ণ আচরণ ও রাষ্ট্রের নিরাপত্তায় অংশ নেওয়ার আহবান জানানো হয়। মহাস্থান রেজিমেন্ট রাজশাহীর আয়োজনে র‌্যালীটি অনুষ্ঠিত হয়।