English Version
আপডেট : ২৩ জুলাই, ২০১৬ ১৪:৩৭

তারেকের বিরুদ্ধে বানোয়াট রায়ে খাগড়াছড়িতে প্রতিবাদ

অনলাইন ডেস্ক
তারেকের বিরুদ্ধে বানোয়াট রায়ে  খাগড়াছড়িতে প্রতিবাদ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ সরকারের বানোয়াট রায় ও জরিমানার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা ছাত্রদল উদ্যোগে ঝটিকা মিছিল করেছে ।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে এই ঝটিকা মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে।  

খাগড়াছড়ি জেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা মিছিলে অংশ নেয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সি:সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল প্রমূখ।  

বক্তরা বলেন, ক্ষমতাসীন সরকার রাজনীতি থেকে দুরে রাখতে তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ রায় দিয়েছে। বিচারের নামে তারেক জিয়ার বিরুদ্ধে এ রায় মেনে নেওয়া হবে না বলে জানিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান।     

এ সময় উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাষ্টার,সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আফসার,আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আব্দুল মালেক মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত,সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মিলনসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।