English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১১:৪২

শফিক রেহমানের জামিনের বিষয়ে আদেশ রোববার

অনলাইন ডেস্ক
শফিক রেহমানের জামিনের বিষয়ে আদেশ রোববার

 প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের জামিনের লিভ টু আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী রোববার (১৭ জুলাই) এ আবেদনের আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

লিভ টু আপিল আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার সকালে এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগোযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় শফিক রেহমানকে।

এ মামলায় গত ৭ জুন শফিক রেহমানের জামিনের আবেদন খারিজ হাইকোর্ট। এ খারিজাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করে জামিন চান শফিক রেহমান।

গত ২৯ জুন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির দিন ১৪ জুলাই ধার্য করে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন