English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৯:০২

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি বাবরের

অনলাইন ডেস্ক
মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি বাবরের

মায়ের মৃত্যুতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বারর প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) বিকেল পৌনে ৬টায় তিনি মুক্তি পান বলে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সর্বোত্তম চাকমা নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে ৬ ঘণ্টার মুক্তি দেওয়া হয়েছে। তবে এসময় কড়া নিরাপত্তা থাকবে। জেল কোডের নিয়ম তিনি ভঙ্গ করছেন কিনা তাও জেল কর্তৃপক্ষ নজরদারি করবে। রাত পৌনে ১২ টার দিকে তাকে আবার কারাগারে নেওয়া হবে। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা জুবাইদা রহমান। মুক্তির পর কেন্দ্রীয় কারাগার থেকে বাবর গুলশানের বাসার উদ্দেশে রওনা হন। গুলশানের আজাদ মসজিদে মায়ের নামাজে জানাজায় অংশ নেবেন।