English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৮:৩৩

সন্ত্রাস রোধে আলোচনায় বসা উচিত সরকারের

অনলাইন ডেস্ক
সন্ত্রাস রোধে আলোচনায় বসা উচিত সরকারের

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দেশে যে সন্ত্রাসের বিস্তার ঘটছে সেজন্য মূলধারার রাজনৈতিক দলগুলো নিয়ে সরকারের আলোচনায় বসা উচিত।’ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও নর্থ’স এগ লিমিটেড পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, ‘আলোচনায় বসলে আমরা কিছু পরামর্শ দিতে পারব। এই কাজটিকে সরকারকেই করতে হবে। গুলশান হামলায় সরকারের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর যারা দায়িত্বে অবহেলা করেছে তাদের বাদ দিন।’ তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু পৌর নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মানুষের কাছে সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে। শুধু অকালে নিরীহ মানুষের প্রাণ গেছে। তাই আসুন আলোচনায় বসে সবার পরামর্শ গ্রহণ করুন। এ সময় আরো উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, সহসভাপতি সোলায়মান আলী সরকার, শ্যামল কুমার ঘোষ প্রমুখ।