English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৭:০১

দেশে আইএস নেই

অনলাইন ডেস্ক
দেশে আইএস নেই
আমাদের দেশে আইএসের কোনো এজেন্ডা নেই। বাংলাদেশের সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ড রাজনৈতিক। এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে।
 
মঙ্গলবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মানববন্ধনে আওয়ামীলীগ নেতা হাছান মাহমুদ এসব কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জোট এদেশকে ভালবাসে না, তাই সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এ রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। ৭১-এর পরাজিত শত্রুকে নিয়ে এরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। 
 
তিনি বলেন, দেশের অগ্রগতি, শান্তি নষ্ট করার যে হীন ষড়যন্ত্র চলছে, দেশের জনগণ সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। এসব হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ার আহ্বান জানান হাছান মাহমুদ।