English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৬:০২

খালেদার শুনানি ১০ আগস্ট

অনলাইন ডেস্ক
খালেদার শুনানি ১০ আগস্ট
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। মঙ্গলবার (১২ জুলাই) মামলাটির গ্রহণযোগ্যতার শুনানির জন্য দিন ধার্য ছিল।
 
কিন্তু খালেদা জিয়া অসুস্থতার কারণ উল্লেখ করে তার পক্ষে সময়ের আবেদন দাখিল করেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। 
 
শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ।
 
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গত ২৫ জানুয়ারি আদালতে মামলাটি করেন বাদি অ্যাডভোকেট ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী। ওইদিন আদালত খালেদা জিয়াকে হাজির হতে সমন জারি করেন। গত ৫ এপ্রিল খালেদা জিয়া এই মামলাটিতে আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।