English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৬ ১৭:৫৪

মানুষের ঈদ কেটেছে ভয়ে-আতঙ্কে: রিজভী

অনলাইন ডেস্ক
মানুষের ঈদ কেটেছে ভয়ে-আতঙ্কে: রিজভী

মানুষের ঈদ হাড়-হীম করা ভয়ে-আতঙ্কে কেটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু খুনোখুনি, রক্তারক্তি এবং দাঙ্গাহাঙ্গামার তাণ্ডব চলেছ দাবি করে তিনি বলেন, ঈদের শান্ত পবিত্র আনন্দঘন উৎসব যেন সহিংস রক্তপাতের আতঙ্কে পরিনত হয়েছে। গুলি করে হত্যা, গলা কেটে হত্যা বন্দুক যুদ্ধ ইত্যাদি খুনোখুনির ঘটনা ঘটেছে। আর এগুলিতে জড়িত ছিল সরকার দলের ক্যাডাররা ও আইন প্রয়োগকারী সংস্থা। ঈদে চাঁদাবাজী আর আধিপত্য বজায় নিয়ে সরকারী দলের সশস্ত্র ক্যাডাররা বেপরোয়া রক্তের নেশায় মেতে উঠে, বলেন রিজভী। তিনি আরও বলেন, ঈদের সপ্তাহখানেক আগে থেকে ঈদের দিন পর্যন্তু জঙ্গিবাদের নামে দুস্কৃতিকারীরা দেশী-বিদেশী নারী-পুরুষকে হত্যার মধ্য দিয়ে যে বর্ণানাতীত অরাজকতা দেশে নামিয়ে এনেছে তা এদেশবাসীর কাছে এক ভয়ঙ্করতম অভিজ্ঞতা, দেশ-বিদেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে।