English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ২৩:৩৯

আর সংসদ নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
আর সংসদ নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার বিকেলে সচিবালয়ে সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্পর্কিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় এখন আর খুব বেশি দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমার ছোট ভাই এ কে আবদুল মোমেন (অর্থমন্ত্রীর ছোট ভাই) আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।