English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ২২:৫৬

জঙ্গিদের মদদ দিচ্ছে বিএনপি: নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক
জঙ্গিদের মদদ দিচ্ছে বিএনপি: নৌমন্ত্রী

সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিএনপি মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে মাদারীপুরে বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে ঈদের দিনেও মানুষ হত্যা করে চলেছে এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বিধর্মী ও ইসলামবিরোধী। এ ধরনের হামলা শুধু আমাদের দেশে নয়। সারাবিশ্বে জঙ্গি হামলা হচ্ছে। বিশ্বের কাছে এমন হামলা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, সদর মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ প্রমুখ।