English Version
আপডেট : ৪ জুলাই, ২০১৬ ১১:১৭

গুলশানে হামলাকারীরা ধর্মকে অবমাননা করেছে : বাণিজ্যমন্ত্রী

BSS
গুলশানে হামলাকারীরা ধর্মকে অবমাননা করেছে : বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ঢাকার গুলশানে সন্ত্রাসীরা ২০ জন দেশী-বিদেশী নিরীহ লোককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ধর্মকে অবমাননা করেছে। তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আমাদের সর্তক থাকতে হবে। এদের প্রতিহত করতে পাড়া-মহল্লা ও গ্রামে সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করতে হবে। রবিবার দুপুরে ভোলা পৌর এলাকার টাউন স্কুল মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদের নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এ সময় পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৯ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। বাণিজ্য মন্ত্রী বলেন, ভোলায় কোন কাঁচা রাস্তা থাকবে না। এখানকার ৪টি সংসদীয় আসনের রাস্তা পাকা করার জন্য ৪’শ কোটি টাকার একটি প্রকল্প চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিগগিরই ভোলা বরিশাল ব্রীজ নির্মাণ করা হবে বলেও তিনি জানান। পৌর মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বিপ্লব, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল্লা নাজু, সম্পাদক আলী নেওয়াজ পলাশসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। মন্ত্রী প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ভেদুরিয়া, ভেলুমিয়া, চরসামাইয়া, আলী নগর, শিবপুর, ইলিশা ইউনিয়নে শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এ সময় প্রত্যেক ইউনিয়নে ২ হাজার করে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। পাশাপাশি মন্ত্রী সদরের বিভিন্œ ইউনিয়ন পরিদর্শন করে ঈদ উপলক্ষে গ্রাম-গঞ্জ ঘুরে দরিদ্রদের জিআর চাল ও জেলেদের চাল বিতরণ সঠিকভাবে হয়েছে কিনা তার খোঁজ নেন।