English Version
আপডেট : ৩ জুলাই, ২০১৬ ০৩:১৩

হাসিনার সঙ্গে কথা বললেন মোদি

অনলাইন ডেস্ক
হাসিনার সঙ্গে  কথা বললেন মোদি

অভিযানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর হাতে নিহত হয়েছে ৬ জঙ্গি। এসময়ে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এক জঙ্গি । অভিযান শেষে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টের ভিতর থেকে উদ্ধার হয় ২০ বিদেশির মৃতদেহ। তাদের মধ্যে একজন ভারতীয়। 

ঘটনার পর শনিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে তিনি প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়ে ‍বলেন, ‘পাশে আছি। ভাববেন না। যখন যেমন প্রয়োজন হবে, বলবেন। যা যা করণীয়, আমাদের পক্ষ তা করতে দেরি হবে না।’

ঢাকার গুলশানে জঙ্গি হামলার খবর পেয়েই শেখ হাসিনার সঙ্গে কথা বলেন মোদি।  কড়া ভাষায় ওই হামলার নিন্দাও করেন তিনি।

মোদি বলেন, ‘জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত।’