English Version
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১৬:৩৭

ঢাবির উপাচার্য আরেফিন সিদ্দিকের বাসভবন ঘেরাও

অনলাইন ডেস্ক
ঢাবির উপাচার্য আরেফিন সিদ্দিকের বাসভবন ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করার জের ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসভবন ঘেরাও করে রেখেছে ছাত্রলীগ।

শুক্রবার (১ জুলাই) বিকেলে পৌনে ৪টা থেকে ভিসির বাসভবন ঘেরাও করে ছাত্রলীগকর্মীরা স্লোগান দিচ্ছেন। এ আগে বিকেল ৩টার দেক উপাচার্য বাসভবনের সামনে ছাত্রলীগকর্মীরা তার গাড়ি ভাঙচুর করেন।

'সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা' প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করছে ঢাবি কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন-সংলগ্ন মলে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর শোভাযাত্রা শেষে টিএসসি মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানেক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

এতে পুরো অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়। বিক্ষোভকারীরা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। এ সময় মঞ্চে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের স্মরণিকার একটি লেখায় উল্লেখ রয়েছে, 'জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা।' এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেন শিক্ষক-কর্মকর্তারা। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন। পরে তাকে মঞ্চ থেকে নামিয়ে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ওই স্মরণিকা বাজেয়াপ্ত করার ঘোষণা দেন। একই সঙ্গে স্মরণিকা কমিটিও বাতিল ঘোষণা করেন।