English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ২১:১০

খালেদাসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট ২৬ জুলাই

অনলাইন ডেস্ক
খালেদাসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট ২৬ জুলাই

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের জন্য ২৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৭ জুন) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

এ মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খানান সোহেল, কাযনিবার্হী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফিয়া পাপিয়া, বিএনপির নেতা সুলতান সালাউদ্দিন টুকু ও মারুফ কামাল খান সোহেলসহ ১৯ জন পলাতক রয়েছেন।

পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা। ওই দিন আদালত অভিযোগপত্র গ্রহণ করলে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। অপরদিকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ দুজন এ জামিনে রয়েছেন।