English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ০৪:০৯

‘এরা চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সাবধান করে’ আমেরিকাকে কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
‘এরা চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সাবধান করে’ আমেরিকাকে কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক গুপ্তহত্যা নিয়ে শক্তিধর দেশগুলো দ্বিচারিতা করছে। শক্তিধর দেশগুলো সর্প হইয়া দংশন করে, ওঝা হইয়া ঝাড়ে। তারা লাদেনেকে পাল-পোষ করেন, আবার প্রয়োজন ফুরালে বডিব্যাগ বানিয়ে সমুদ্রে ফেলে দেয়।

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে মতিয়া চৌধুরি কথা বলেন।

মতিয়া চৌধুরী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর ঘটনার উল্লেখ করে বলেন, তারা বানরের লেজে আগুন দিয়ে ছেড়ে দিয়েছিল অন্যের বাড়িতে আগুন লাগাতে। এখন সেই আগুন নিজেদের বাড়িতেও ছড়িয়ে পড়েছে। সেই একই শক্তি এবং এ দেশীয় ষড়যন্ত্রকারীরা মিলে জঙ্গি কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, গুপ্তহত্যায় মেতে উঠেছে। আমাদের দেশের চোরাগোপ্তা এই হত্যাকান্ড নিয়ে সময়ে অসময়ে শক্তিধর এই সমস্ত দেশের আহা-উহুর সীমা নাই। এরা চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সাবধান করে।