English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০০:৩০

স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে আগুন

রাজশাহী মহানগরীতে দলীয় কোন্দলের জের ধরে ১৯ নং ওয়ার্ড দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দলীয় নেতাকর্মীরা। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।

শনিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দলীয় কোন্দলের জের ধরে রাজশাহী মহানগরীর ১৯ নং দক্ষিণ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের অপর গ্রুপের কর্মীরা আগুন লাগিয়ে দেয়। পরে কার্যালয়ের আগুন নিভিয়ে ফেলা হয়।

নিজেরা নিজেদের কার্যালয়ে আগুন দিয়ে অন্যের দোষ দেয়ার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার এসআই মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।