English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ১৩:০২

বন্দুকযুদ্ধে অভিজিৎ হত্যার আসামি শরিফ নিহত

অনলাইন ডেস্ক
বন্দুকযুদ্ধে অভিজিৎ হত্যার আসামি শরিফ নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় শনিবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লেখক অভিজিৎ রায় হত্যা মামলার একজন আসামী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম শরিফ ওরফে হাদি বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

লেখক-ব্লগার হত্যাকাণ্ডে পুলিশ যে ছয়জন সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ এবং পুরস্কার ঘোষণা করেছিল তার মধ্যে শরিফ ছিল। তাকে সেখানে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে উল্লেখ করা হয়।

তবে ঠিক কি পরিস্থিতিতে কথিত বন্দুকযুদ্ধটি সংগঠিত হয় এবিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। এর আগে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম জানান, রাত আনুমানিক তিনটার দিকে এই 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।