English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৮:২৪

খালেদাকে হাজিরের নির্দেশ ২৪ জুলাই

অনলাইন ডেস্ক
খালেদাকে হাজিরের নির্দেশ ২৪ জুলাই

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১১ আসামিকে আগামী ২৪ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১২ জুন) দুপুরে ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলাটির অভিযোগ গঠনের শুনানি ও মামলা সচলে হাইকোর্টের আদেশ দাখিলের জন্য রোববার দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া আজ আদালতে অনুপস্থিত ছিলেন।

হাইকোর্টের আদেশ দাখিলের পর উপস্থিত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান অভিযোগ গঠনের শুনানি পেছাতে সময়ের আবেদন জানান।

পরে আগামী ২৪ জুলাই খালেদাসহ সব আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।