English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৮:০৮

বিএনপি গুপ্ত হত্যা চালাচ্ছে

অনলাইন ডেস্ক
বিএনপি গুপ্ত হত্যা চালাচ্ছে

খালেদা জিয়ার দুর্নীতি ও তারেকের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা নিষ্পত্তির পথে। এ কারণেই বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে জঙ্গিবাদী কায়দায় গুপ্ত হত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (১২ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, আমাদের দুঃখ হয় যে বিএনপি দুই বার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে; সেই দলটি কিভাবে এত দ্রুত সন্ত্রাসী জঙ্গি সংগঠনে পরিণত হল। সত্যিকার অর্থে বিএনপি আগুন যুদ্ধে পরাজিত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ভীতির মধ্যে রাখতেই একের পর এক গুপ্তহত্যা চালাচ্ছে।

বাংলাদেশ ষড়যন্ত্রের আগ্নেয়গিরির মধ্যে অবস্থান করছে মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ তথ্য প্রযুক্তিসহ সকল দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে তার নেতৃত্বের প্রশংসা হচ্ছে; অপরদিকে যে ইসরাইলকে বাংলাদেশ কখনো স্বীকার করে না সেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক করে বিএনপি দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র করছে।