English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১১:২৬

বিশিষ্ট নাগরিকদের সম্মানে খালেদার ইফতার আজ

অনলাইন ডেস্ক
বিশিষ্ট নাগরিকদের সম্মানে খালেদার ইফতার আজ

পবিত্র মাহে রমজানে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

রোববার (১২ জুন) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার (১১ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন।

রাজনৈতিক নেতাদের সম্মানে শনিবার একইস্থানে ইফতার মাহফিলের আয়োজন করেন খালেদা জিয়া। এতে বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। তবে আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি এতে উপস্থিত হননি।

আগামীকাল সোমবার (১৩ জুন) গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করবেন বিএনপির চেয়ারপারসন।