English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৮:০১

মেয়র মনিরের বরখাস্তর আদেশ স্থগিত

অনলাইন ডেস্ক
মেয়র মনিরের বরখাস্তর আদেশ স্থগিত

খুলনার মেয়র মনিরুজ্জামান মনির স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের ওই আদেশ কেন বে আইনী ও ক্ষমতা বর্হিভূত ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সরকারি আদেশ স্থগিত চেয়ে মেয়র মনিরুজ্জামানের করা এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৭ জুন) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে আদালতে মনিরুজ্জামানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।