English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৭:৫৩

শফিক রেহমানের জামিন আবেদন খারিজ

অনলাইন ডেস্ক
শফিক রেহমানের জামিন আবেদন খারিজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৭ জুন) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও রাজিক আল জলিল এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শফিক রেহমানের আইনজীবী অ্যাডভোকেট আসাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শফিক রেহমানের আবেদনটি আদালত সামারিলি রিজেক্ট করেছেন।’ এর আগে গত ০৫ মে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে শফিক রেহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিন আবেদন করলে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত।

গত ২৭ এপ্রিল বুধবার সাংবাদিক শফিক রেহমানকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।