English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৪:১৯

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেমের পূর্ণাঙ্গ রায়

অনলাইন ডেস্ক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেমের পূর্ণাঙ্গ রায়

স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়।

এখন নিয়ম অনুযায়ী রায়ের এই পূর্ণাঙ্গ অনুলিপি পাঠানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর আইন অনুযায়ী ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ঢাকার জেলা প্রশাসক, কেন্দ্রীয় কারাগার এবং মীর কাশেম আলীর কাছে পৌঁছে দেবে।

রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারবেন মীর কাশেম আলী।

জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় ২০১৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলো। এরপর আপিল আবেদন করেন মীর কাশেম আলী।

আর চলতি বছর ৮ই মার্চ মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।