English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ২১:৩৭

রক্তাক্ত সন্ত্রাসে আ’লীগের একতরফা নির্বাচন

অনলাইন ডেস্ক
রক্তাক্ত সন্ত্রাসে আ’লীগের একতরফা নির্বাচন

ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ষ্ঠ ধাপের আওয়ামী লীগের রক্তাক্ত সন্ত্রাসে একতরফা নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

শনিবার (৪ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ইউপি নির্বাচনের শেষ ধাপেও কেন্দ্র দখলের মহোৎসব হয়েছে। আওয়ামী লীগের রক্তাক্ত সন্ত্রাসে একতরফা নির্বাচন হয়েছে। নির্বাচনের শেষ ধাপেও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মেরেছে। তিনি বলেন, ইউপি নির্বাচনের পঞ্চম ধাপ পর্যন্ত সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শেষ ধাপের নির্বাচনেও ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারেনি। সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, শাহীন শওকত প্রমুখ।