English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ২১:২৬

অনিয়ম ও সহিংসতার দায় সরকার ও ইসির

অনলাইন ডেস্ক
অনিয়ম ও সহিংসতার দায় সরকার ও ইসির
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের সব অনিয়ম ও সহিংসতার দায় সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। এবং এই নির্বাচনে প্রমাণ হলো বর্তমান সরকার ও নিবার্চন কমিশনের অধীনে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি। শনিবার (৪ মে) দুপুরে ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ব্যাপকহারে ভোট কেন্দ্র দখল ও নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সেলিমা রহমান দাবি করেন, ছয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ১১৩ জন নিহত ও ১০ হাজার মানুষ আহত হয়েছেন।  সেলিমা রহমান বলেন, 'নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা সরকারের হয়ে কাজ করছে। কমিশন স্বাধীন হলে সহিংসতা রোধ করা যেত। বিএনপি প্রতিবারই প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগের সুরাহা করতে পারেনি কমিশন।