English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ২১:১৬

আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক ১১ জুন

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক ১১ জুন
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক ১১ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। আ' লীগ সূত্র জানায়, বৈঠকে ১০-১১ জুলাই অনুষ্ঠেয় দলের ২০তম জাতীয় কাউন্সিলের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
 
এছাড়া দেশের সর্বশেষ আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হবে। দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির সব সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।