English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৯:১৫

শহীদ জিয়া স্মৃৃতি সংসদ কমিটি পূর্ণগঠন নির্দেশ

অনলাইন ডেস্ক
শহীদ জিয়া স্মৃৃতি সংসদ কমিটি পূর্ণগঠন নির্দেশ

শহীদ জিয়া স্মৃৃতি সংসদ কেন্দ্রিয় কমিটির নির্দেশে তিন পার্বত্য জেলার সকল উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে স্ব-স্ব উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে পূর্ণরায় কমিটি গঠন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কেন্দ্রিয় কমিটির সভাপতি/সম্পাদক নির্দেশে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক-পার্বত্য চট্টগ্রাম কমিটি গঠন বিষয়ক দায়িত্ব প্রাপ্ত, খাগড়াছড়ি জেলা শহীদ জিয়া স্মৃৃতি সংসদ সভাপতি নুরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

৩১ মে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, পার্বত্য জেলার খাগড়াছড়ি, রাঙ্গামাটি,বান্দরবান জেলার জন্য এ আদের্শ প্রযোজ্য। বর্তমান পরিস্থিতি পর্যালচনা করে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন কল্পে দলীয় কর্মকান্ডকে শক্তিশালী করার লক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শহীদ জিয়া স্মৃৃতি সংসদের তিনটি জেলায় যে সকল দলীয় অফিস রয়েছে তা বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে যে সকল অফিস বন্ধ রয়েছে তা সংস্কারের মাধ্যমে অফিসে দলীয় কর্মকান্ড পরিচালনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।  

এ সময় তিনি সকল আন্দোলন কর্মসূচি পালনে বিএনপির সাথে সমন্বয়ে পালনসহ সকল কর্মকান্ডে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য দলীয় নেতা কর্মীদেন আহব্বান জানান।