English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৯:০০

দুর্নীতির মামলায় খালেদার লিভ টু আপিল

অনলাইন ডেস্ক
দুর্নীতির মামলায় খালেদার লিভ টু আপিল
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরাসহ ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা রিভিশন আবেদন খারিজ হয়ে গেলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছে।  
মামলার অন্যতম আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মঙ্গলবার (৩১ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়।
 
এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, 'জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। শিগগিরই এর শুনানি হবে।'
এদিকে এই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার জন্য ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে আগামী ২ জুন  শুনানির জন্য দিন নির্ধারিত রয়েছে। গত ১৭ এপ্রিল মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরা এবং নথি তলবের দুটি আবেদন নাকচ করে বিচারিক আদালতে। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে দুটি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। গত ১৫ মে হাইকোর্ট ওই আবেদন দুটি খারিজ করে  দেন। এর বিরুদ্ধে মঙ্গলবার  লিভ টু আপিল দায়ের করেন খালেদা জিয়া।