English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৮:৩৩

মান্নাকে হাসপাতালে ভর্তির নির্দেশ

অনলাইন ডেস্ক
মান্নাকে হাসপাতালে ভর্তির নির্দেশ

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে চিকিৎসার জন্য রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী  মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৩১ মে) এ আদেশ দেন।

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গুলশান থানার দুটি মামলায় মান্না বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং আরেক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে কথোপকথনের দুটি অডিও প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে পুলিশ। পরে গুলশান থানার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আদালতে মান্নার পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। আদেশের পর বশির উল্লাহ সাংবাদিকদের জানান, একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্ট হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন।