English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ২০:০৭

ছয় মাসের জামিন পেল এ্যানী

অনলাইন ডেস্ক
ছয় মাসের জামিন পেল এ্যানী

নাশকতার দুই মামলায় বিএনপির সাবেক সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

তবে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। আদালতে এ্যানীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

গত বছরের ১ ও ১৮ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে এ্যানীর বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ। ওই মামলায় নিম্ন আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এর পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করলে সোমবার শুনানির পর তা মঞ্জুর করেন আদালত। এ্যানী বর্তমানে কারাগারে রয়েছেন।