English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ২০:০০

অসুস্থ নৌমন্ত্রী দেখতে হাসপাতালে জনপ্রশাসনমন্ত্রী

অনলাইন ডেস্ক
অসুস্থ নৌমন্ত্রী দেখতে হাসপাতালে জনপ্রশাসনমন্ত্রী
অসুস্থ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
 
সোমবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে তিনি হাসপাতালে যান।
 
সৈয়দ আশরাফুল মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। মন্ত্রীর আশু সুস্থতাও কামনা করেন সৈয়দ আশরাফ। এ সময় তার সঙ্গে ছিলে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু ও  বিএসএমএমইউ এর ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সম্প্রতি সিঙ্গাপুরে নৌমন্ত্রীর প্রোস্টেটে (মূত্রাশয়) অস্ত্রোপচার করা হয়। আবার সে স্থানে সমস্যা দেখা দেওয়ায় শনিবার তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ওই হাসপাতালের ইউরোলজি বিভাগের ডা. হাবিবুর রহমানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।