English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৮:২১

কাসেমের সঙ্গে দেখা করলেন তার পরিবার

অনলাইন ডেস্ক
কাসেমের সঙ্গে দেখা করলেন তার পরিবার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী ও পরিবারের লোকজন।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে তারা দেখা করেন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার পার্ট-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

তিনি বলেন, কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিন ও সুমাইয়া রাবেয়া এবং পুত্রবধূ সায়েদা তাহমিদা তার সঙ্গে দেখা করেন।

প্রায় আধাঘণ্টা তারা কারাগারের একটি কক্ষে তার সঙ্গে কথা বলেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গত ৮ মার্চ মীর কাসেমকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে রায়ের সংক্ষিপ্তসার জানিয়ে দেন।